Skip to content
Get 10% off for 50 Days Subscription Plan
Tips

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে জীবনযাত্রায় যেসব পরিবর্তন আনা জরুরি

May 15, 2026Salad Flexi

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে জীবনযাত্রায় যেসব পরিবর্তন আনা জরুরি
আচ্ছা আমাকে একটা কথা বলুন তো! লিভার কি আপনার বাড়ির স্টোররুম? মানে, যা পাবেন তাই ঠুসে রাখবেন? আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ ‘ইঞ্জিন’ হলো লিভার। কিন্তু আধুনিক লাইফস্টাইল আর খাবারের তালিকায় ‘তেল-চর্বি-চিনি’র মহোৎসবে এই ইঞ্জিনটা এখন ফ্যাটি হয়ে পড়ছে। বুঝলেন না তো? ওয়েট বুঝিয়ে বলছি…….. অনেকেই ভাবেন, “আমি তো লালপানি পান করি না, আমার আবার ফ্যাটি লিভার কিসের?” এখানেই সবচেয়ে বড় গলদ। অ্যালকোহল ছাড়াও ফ্যাটি লিভার হতে পারে, যাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় NAFLD (Non-Alcoholic Fatty Liver Disease)। আর এর মূল ভিলেন হলো—অতিরিক্ত চিনি, রিফাইনড কার্বোহাইড্রেট (যেমন সাদা চাল, ময়দা) এবং লেজিনেস। আপনি যখন শরীরের চাহিদার চেয়ে বেশি ক্যালরি গ্রহণ করেন, লিভার সেই অতিরিক্ত শক্তিকে চর্বি হিসেবে জমিয়ে রাখে। ফলাফল? লিভার হয়ে যায় ভারী আর অলস। তাহলে লিভারকে সেভ রাখার জন্য করনীয় কি? ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে ৫টি ম্যাজিকাল পরামর্শ দিই। ১. ‘হোয়াইট পয়জন’ থেকে ১০০ হাত দূরে থাকুন! 🚫🍬 চিনি এবং মিষ্টি জাতীয় খাবার লিভারের সবথেকে বড় শত্রু। অতিরিক্ত চিনি সরাসরি লিভারে গিয়ে চর্বিতে রূপান্তরিত হয়। তাই সোডা, এনার্জি ড্রিঙ্ক আর প্যাকেটজাত জুসকে আজই ‘টা-টা’ বলে দিন। ২. ভাতের পাহাড়ে কো*প দিন 🍚⚖️ বাঙালি হয়ে ভাত ছাড়বেন? অসম্ভব! না না আমি ভাত ছেড়ে দিতে বলবো না, শুধু নিয়ম মানুন। প্লেটের অর্ধেক থাকবে সবজি বা সালাদ, এক-চতুর্থাংশ প্রোটিন (মাছ/ডিম), আর বাকি এক-চতুর্থাংশ থাকবে ভাত। আর হ্যা! রাতে ভাত খেলে ঘুমানোর অন্তত ৩ ঘণ্টা আগে খেয়ে নিন এবং এরপর কিছুক্ষণ হাঁটাচলা করুন। ৩. ফাইবার হোক আপনার বডিগার্ড 🥗🛡️ আঁশযুক্ত খাবার বা ফাইবার লিভার থেকে চর্বি সরাতে জাদুর মতো কাজ করে।

 সবুজ শাকসবজি, ফলমূল আর ওটস আপনার প্রতিদিনের তালিকায় রাখুন। ফাইবার শরীর থেকে বাড়তি কোলেস্টেরল বের করে দিতে সাহায্য করে। ৪. অলসতাকে বিদায়, ঘামকে স্বাগত 💪 প্রতিদিন অন্তত ৩০ মিনিট জোরে হাঁটুন। আপনার শরীরের মেদ যখন কমবে, লিভারের জমে থাকা চর্বিও তখন গলতে শুরু করবে। মনে রাখবেন, লিভারকে সচল রাখতে হলে শরীরকেও সচল রাখতে হবে। ৫. ওমেগা-৩ যুক্ত খাবারের বন্ধুত্ব 🐟🥜 সামুদ্রিক মাছ, বাদাম বা তিসির বীজে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা লিভারের প্রদাহ কমাতে এবং চর্বি কমাতে অত্যন্ত কার্যকর। লিভার সুস্থ রাখার সবথেকে সহজ উপায় হলো ডায়েটে প্রচুর পরিমাণে ফাইবার যোগ করা। আর এখানেই সালাদ ফ্লেক্সির প্রবেশ আমাদের প্রতিটি সালাদ বোল এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি পর্যাপ্ত ফাইবার, প্রোটিন এবং ন্যাচারাল অ্যান্টি-অক্সিডেন্ট পান। ভারী বিরিয়ানি বা ফাস্টফুড খেয়ে লিভারের ওপর চাপ না বাড়িয়ে, বেছে নিন আপনার জন্য সতেজ কোনো মিল। হাসপাতালের বিল আসার অপেক্ষা করবেন না। ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস হওয়া কেবল সময়ের ব্যাপার যদি না আপনি আজই সচেতন হন। আপনার প্লেটের ছোট একটি পরিবর্তন আপনার আয়ু বাড়িয়ে দিতে পারে অনেকটা সময়। #SaladFlexi #FattyLiverAwareness #HealthyLifestyle #LiverHealth #EatClean #DhakaFoodies #WellnessJourney #NutritionTips #HealthyHabits
Share: Facebook WhatsApp X